
সরকারি অনুদান প্রাপ্ত
যশোরের প্রথম ও সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম
Rule 01 :
A. একজন শিক্ষার্থী হিসাবে একাউন্ট নিবন্ধনের পর প্রথমেই ই-কমার্স বিজনেসের গুরুত্বপূর্ণ ১২ টি বিষয় এবং রান্না খাবার সাইডের ৩৫০+ আইটেমস এর মধ্য থেকে আপনার পছন্দ মত বিষয়গুলোর উপর ফ্রি প্রশিক্ষণ শুরু হবে। পরবর্তী ৯০ দিনের ভেতরে অন্তত পক্ষে ২ টি বিষয়ে পাস হলেই আপনি প্লাটফর্মের সদস্যপদ পাবেন। ক্লাস বা পরীক্ষা আপনি ঘরে বসে অনলাইনে বা অফিসে এসে অফলাইনে দিতে পারবেন। এর পরই আপনি প্লাটফর্ম থেকে গ্রুপে সেলস পোস্ট, অর্ডার, ডেলিভারি রাইডার সহ সকল সুবিধা প্রাপ্ত হবেন। জয়েনিং এর পরবর্তী ৯০ দিনের ভেতরে ৫০+ টি বিষয়ের মধ্য থেকে আপনার পছন্দ মত ৭ টি বিষয় বেছে নিয়ে সেই গুলোতে এক্সামে অংশ নিয়ে পাস করার চেষ্টা করবেন। প্রয়োজনে সময় বর্ধিত করে নিতে পারবেন।
B. আপনার বয়স জন্ম সনদ অনুযায়ী ১৮ বা তার বেশি এবং স্বইচ্ছায়, স্বজ্ঞানে আপনি বাধ্যতামূলক শর্তাবলী নিজে পড়ে, বুঝে একাউন্ট করেছেন হিসাবে ধরে নেয়া হবে। একজন উদ্যোক্তা প্লাটফর্মে সারাজীবনে একটি মাত্র একাউন্টই করতে পারবেন।
C. প্লাটফর্মটি শুধুমাত্র ১০০% ই-কমার্স বিজনেসে আগ্রহী নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। দোকান, শোরুম বা ফিজিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান আছে অথবা ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনে করেন, নিজের ব্যবসার বর্তমান অবস্থায় সন্তুষ্ট, পূর্বেই এ্যাপ এ একাউন্ট ছিল সেটি নিষ্ক্রিয় রয়েছে বা নীতিমালা ভঙ্গের দায়ে ব্লকড বা ডিজএবল হয়ে আছে এমন কোন উদ্যোক্তা আর নতুন করে একাউন্ট করতে বা যুক্ত হতে পারবেন না। ।