
সরকারি অনুদান প্রাপ্ত
যশোরের প্রথম ও সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম
Rule 02 :
A. শখের বসে বিজনেস, বিজনেসে ক্যারিয়ার গড়তে চান না, প্রতি দিন অন্তত ২/৩ ঘন্টা বিজনেসে দেবার মত সময় নেই, সিজনাল ব্যবসায়ী, ২ বা ৩ টার বেশি আইটেম নেই বা আগামিতেও ২/৩ টার বেশি আইটেম নিয়ে কাজ করা সম্ভব নয় এমন কোন উদ্যোক্তা নিবন্ধন করবেন না।
B. পরিবারের অভিভাবক বড় ভাই/পিতা/স্বামীর অনুমতি নেই, তারা ব্যবসায়ের বিষয়ে জানেন না বা ব্যবসা করা পছন্দ করেন না বা সংগঠনের বাৎসরিক ১ টি মহা সম্মেলন ও ১ টি ঈদ পুনর্মিলনীতে উদ্যোক্তার নিজে বা নিজের কোন একজন প্রাপ্ত বয়স্ক প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।
C. নিজস্ব পিকআপ পয়েন্ট রয়েছে অর্থাৎ প্রতিবেশি নয় কিন্তু দূরের কাস্টমার বাড়িতে এসে পিকআপ করে নিয়ে যাবে এরকম সিস্টেম ই-কমার্স এ নেই। সরকারি নীতিমালা অনুযায়ী আপনার অর্ডার, ডেলিভারি, পেমেন্ট প্রতিটি স্টেপই ১০০% অনলাইন বা ই-কমার্স হলে বা আগামীতে প্লাটফর্মে যুক্ত হবার পর মেনে চলতে পারলে তবেই যুক্ত হোন। পার্সেল সাইডের (ড্রেস, কসমেটিক্স, অর্গানিক) উদ্যোক্তাদের জন্য এই শর্তটি প্রযোজ্য নয়।